• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে বিনামুল্যে চাষীদের মাঝে সরিষা বীজ বিতরন

Pictur-Bari-14বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধিতে একই জমিতে ৪ফসল উৎপাদনের লক্ষ্যে বিনামুল্যে আদিবাসীসহ ১২০জন চাষীর মাঝে উন্নত জাতের (বারি-১৪) সরিষা বীজ বিতরন করা হয়েছে।
বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খামারবাড়ী দিনাজপুরের উপ-পরিচালক মো: আব্দুল হান্নান বিনামুল্যে উন্নত জাতের বারি-১৪ সরিষা বীজ প্রত্যেক চাষীকে (১কেজি) হাতে তুলে দেন। আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিটের আওতায় উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে মোহনপুর ইউনিয়ন ফেডারেশন কার্যালয়ে ইউপি চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্তের সভাপতিত্বে বৈজ্ঞানিক পদ্ধিতে একই জমিতে ৪ফসল উৎপাদনের লক্ষ্যে আদিবাসীসহ ১২০জন চাষীর মাঝে বিনামুল্যে উন্নত জাতের (বারি-১৪) সরিষা বীজ বিতরনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত উপ-পরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার ড.আবুল কালাম আজাদ, গম গবেষণা কেন্দ্র (নশিপুর) দিনাজপুরের ঊর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো:আকবর হোসেন, আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর জেলা কর্মসূচী ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) তপন কুমার সাহা, কৃষি সম্প্রসারন অফিসার মো:মোস্তাফিজুর রহমান, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি মো: আবেদ আলী, সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি মীর কাসেম লালু, মোহনপুর ইউনিয়ন ফেডারেশন চেয়ারম্যান পুনতি মুরমু, আরডিআরএস রংপুর ইউনিটের সিনিয়র কৃষি অফিসার অনুপ কুমার ঘোষ, দিনাজপুর ইউনিটের কৃষি অফিসার সৈয়দা নাজমা পারভিন, কমিউনিটি অরগানাইজার রাজু চন্দ্র দাস, রবি মার্ডি ও আদিবাসী মহিলা চাষী কল্পনা সরেনসহ চাষীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ