ঢাকা: জাতীয় পার্টির (জাপা-জাফর) প্রেসিডিয়ামের জরুরি সভা বসবে মঙ্গলবার বেলা তিনটায়। দলের গুলশানে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে বৈঠকটি।
রোববার দলের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, ২০ দলের চলমান আন্দোলন ও দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
দলের মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রেসিডিয়ামের সব সদস্যকে সভায় উপস্থিত থাকতে আহ্বান জানান।