• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাশিয়ায় তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের আশ্বাস রাষ্ট্রদূতের

image_102739_0অর্থ-বাণিজ্য ডেস্ক: রাশিয়ার বাজারে বাংলাদেশী তৈরি পোশাকের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলেভ।

রোববার রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের এ কথা জানান। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শিল্পমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে শিল্পায়ন ও বাণিজ্যিক সহায়তা বাড়াতে যৌথ অর্থনৈতিক কমিশন গঠন একটি ইতিবাচক উদ্যোগ। তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। এর আওতায় রাশিয়ার উদ্যোক্তারা বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতে বিনিয়োগ করতে চাইলে সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহায়তা দেয়া হবে বলে তিনি জানান।

আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার প্রতি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ইতিমধ্যে চীন, জাপানসহ উন্নত দেশগুলো বাংলাদেশে বিনিয়োগের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চলের সুবিধা চেয়েছে। রাশিয়া এ ধরনের প্রস্তাব দিলে বাংলাদেশ তা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী জানান, বৈঠকে শিল্প খাতে দ্বিপক্ষীয় সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত শিল্প ও বাণিজ্য খাতে দ্বিপক্ষীয় সহায়তা জোরদার করতে দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে একটি যৌথ বাণিজ্য ও অর্থনৈতিক সহায়তা কমিশন গঠনের ওপর গুরুত্ব দেন।

বৈঠকে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ শিল্প মন্ত্রণালয় ও রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ