• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বঙ্গোপসাগরে ১৪ ভারতীয় জেলে আটক

mongla indian fisherman 19-10-14 02 _54965সিসি নিউজ : আবারো বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি মাছধরার ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ-বাহিনী। নৌ বাহিনী আটককৃতদের রোববার বিকেলে মংলা থানায় হস্তান্তর করেছে।

পুলিশ জানায়, মংলা বন্দর থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় শুক্রবার রাতে অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় এলাকায় টহলরত নৌ বাহিনীর জাহাজ বিএনএস পদ্মা ভারতীয় জেলেদের একটি ট্রলার আটক করে। আটককৃত ১৪ জন জেলেদের বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগনার হুগলি জেলার বিষপাড়া এলাকায়।

আটককৃত জেলেরা হলেন- একান্ত বিশ্বাস, নারায়ণ দাস, শেখর দাস, পানু দাস, কালাচান দাস, সুমন দাস, প্রশান্ত দাস, নিমাই দাস, শুকচাদ বাড়ই, মনোরঞ্জন দাস, মিন্টু দাস, কানাই দাস, হারুন নাইয়া। বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে আটক ১৪ জেলের বিরুদ্ধে মংলা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানায় পুলিশ।

আটক ভারতীয় জেলে মিন্টু দাস ও শুকচাদ বলেন, বঙ্গোপসাগরের ভারত-বাংলাদেশ জলসীমার কোনো নিশানা না থাকায় রাতের অন্ধকারে স্রোতের টানে ভাসতে ভাসতে বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়েছে।

তবে দেশীয় জেলেরা অভিযোগ করে বলেন, বাংলাদেশ জলসীমায় বেশি মাছ পাওয়া যায় তাই ভারতীয় জেলেরা বেশি মাছের আশায় ইচ্ছে করে এ দেশের জলসীমায় অহরহ ঢুকছে আর মাছ লুটে নিচ্ছে।

উল্লেখ্য, একই এলাকা থেকে গত বুধবার একটি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে নৌ বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ