• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হলমার্কের জেসমিনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

image_102731_0ঢাকা: হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন।

প্রণব কুমার জানান, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ৩২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর বিধি ১৫-এর বিধি উপ-বিধি ১ এ প্রদত্ত ক্ষমতাবলে কমিশন এ চার্জশিটের অনুমোদন দিয়েছে।

হলমার্ক গ্রুপের এই মামলার তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করেন দুদকের উপপরিচালক মো. মঞ্জুর মোর্শেদ।

প্রসঙ্গত, জেসমিন ইসলাম হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী।

হলমার্কের বিরুদ্ধে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে দুই হাজার ৬০০ কোটি টাকাসহ প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

নতুন বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ