সিসি নিউজ: নীলফামারীর উত্তরা ইপিজেডের সনিক বাংলাদেশ লিমিটেড এর সম্প্রসারিত ভবনের কাজ করার সময় ছাদ থেকে পড়ে আবু তালেব (৫২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে এগারোটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সনিক বাংলাদেশ লিমিটেডের ২৪/৪৩ প্লটের তিন নং সেক্টরে কাজ করার সময় অসাবধানতাবশ:ত ছাদ থেকে পড়ে যায় আবু তালেব। সহকর্মীরা তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসণা করেন। আবু তালেব সংগলসী ইউনিয়নের বড় সংগলসী গ্রামের মৃত. দোমাসু মামুদের ছেলে।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার রাহুল রায় জানান, হাসপাতালে আনার আগে রোগী মারা গেছেন। রোগীর মাথার বাম পাশের খুলি ফেটে মগজ বের হয়ে গেছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, এ বিষযে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।