• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে ‘সহিংসতা রুখবো শান্তির দেশ গড়ব’ প্রচারাভিযান শুরু

Lalmonirhat-OVA-Picলালমনিরহাট প্রতিনিধি : ‘‘সহিংসতা রুখবো শান্তির দেশ গড়ব’’ এ স্লোগানে লালমনিরহাটে রোববার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্য দিয়ে প্রচার অভিযান শুরু করলো স্থানীয় এনজিও ‘‘ওভা’’।
স্থানীয় এনজিও ওভা’র হলরুমে সংবাদ সম্মেলনে প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ওন ভিলেজ অ্যাডভন্সমেন্ট ওভা’র নির্বাহী পরিচালক সুজিৎ কুমার ঘোষ ও ‘‘সহিংসতা রুখবো শান্তির দেশ গড়ব’’ প্রচারাভিযানে শুভ উদ্বোধন করেন নাগরিক কমিটির আহবায়ক ক্যাপটেন(অব) আজিজুল ইসলাম বীর প্রতীক।
সচেতনাতার মাধ্যমে দেশের সকল মানুষকে একত্রিত করে সহিংসতা রোধ করে শান্তির ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন লালমনিরহাটের অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাটের নাগরিক কমিটির যুগ্ন আহবায়ক ওভা’র সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, স্থানীয় এনজিও মাতৃভূমি’র নির্বাহী পরিচালক পরেশ চন্দ্র রায়, ছায়াপথ এর নির্বাহী পরিচালক মারুফ হাসান, লালমনিরহাট প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সম্পাদক আহমেদুর রহমান মুকুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ