• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মুক্তিযুদ্ধের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন

Saidpurসিসি নিউজ: সৈয়দপুরে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা ও শহীদদের কর্মময় জীবনের ওপর বিশেষ স্মরণিকা রক্তঋণের মোড়ক উন্মোচন করা হয়েছে। শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম’৭১ সৈয়দপুর শাখা এ স্মরণিকাটি প্রকাশ করে। গত শনিবার রাতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ আলহাজ মো. শওকত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার। স্মরণিকা প্রকাশণা কমিটির সম্পাদক সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সন্তান সাবেক এমপি মো. আলিম উদ্দিন, সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ মো. বখতীয়ার কবির, অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সৈয়দপুর জেলা শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম, প্রকৌশলী নূরুজ্জামান জোয়ারদার, মোনায়েমুল হক, সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. একরামুল হক সরকার প্রমুখ। স্মরণিকাটি সম্পাদনা করেছেন সৈয়দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ