• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে শ্বশুর বাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু

Deathসিসি নিউজ: নীলফামারীর ডিমলায় শ্বশুড় বাড়িতে এসে বনিক সরকার (৩০) নামের এক জামাতার রহস্য জনক মৃত্যু হয়েছে। নিহত বনিক পাশ্ববর্তী ঠাকুরগাও জেলার রাণীশংকৈল উপজেলার বন্দর কলেজপাড়া গ্রামের খোকন সরকারের ছেলে। সোমবার দুপুরে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় রেখেছে পুলিশ।
নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রেমের সম্পর্কের জের ধরে প্রায় তিন বছর আগে বনিকের সাথে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সিংহ পাড়া গ্রামের তপন কুমার সিংহের মেয়ে বৃষ্টি রানীর সাথে বিয়ে হয়।
স্থানীয়রা জানায়, রোববার রাতে স্ত্রী বৃষ্টি রানী রায়কে শ্বশুড় বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যেতে এসেছিলো বনিক। রাতে এ নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সাথে বনিকের ঝগড়া-বিবাদ হয় এবং সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ বিষযে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী জানান, ময়না তদন্তের জন্য হাসপাতাল থেকে বনিকের মরদেহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ