সিসি নিউজ: পার্বতীপুরে বসতবাড়ীর জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে প্রতিপক্ষদের আঘাতে একজন নিহত ও ৮/৯ জন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউপি’র বড়পুকুরিয়া এলাকার দক্ষিন পলাশবাড়ী গ্রামে।
জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিন পলাশবাড়ী গ্রামের মৃত্যু মহির উদ্দিনের পুত্র জহির উদ্দিন মন্ডলে ৩ শতক ভিটামাটির জমি একই গ্রামের ছবির উদ্দিনের পুত্র সাজেদুর রহমান সাজু গং দীর্ঘ দিন থেকে দখল করে আসছে। এরই জের ধরে বিকেলে জহির উদ্দিন মন্ডলে ও তার স্ত্রী জরিনা বেগম সাজুর কাছে গেলে জমি নিয়ে বাক-বিতান্ডের একপর্যয়ে ছবির উদ্দিন লাটি দিয়ে জহির মন্ডলকে আঘাত করে। পরে সাজেদুর রহমান সাজু, বাসেদ, আশরাফুল, আসাদুল ও মেনহাজুল সকলের পিতা ছবির উদ্দিন মিলে বে-ধড়ক মারপিট করে আহত করে। এসময় তাদের চিৎকারে জহির উদ্দিন মন্ডলে ভাই কাসেম মন্ডলের পুত্র আনিসুর রহমান,আনারুল এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে আহত করে। পরে জহির উদ্দিন মন্ডলে পুত্র আলম মন্ডল(২৫) আনিসুর রহমানের পুত্র মনোয়ারুল(২০),লিটনসহ কয়েক জন এগিয়ে এলে মারপিট করে সাজেদুর রহমান সাজু গং। এতে ৮/১০ জন গুরুত্বর আহত হলে গ্রামবাসী তাদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যায়। রাতে গুরুত্বর আহত জহির উদ্দিন মন্ডলে ও তার স্ত্রী জরিনা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জহির উদ্দিন মন্ডল(৬৫) মারা যায়। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহামুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।