• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সংরক্ষিত নারী আসনে নির্বাচন ডিসম্বরে

ECসিসি নিউজ : চতুর্থ উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব ইসি সচিব বরাবর পাঠানো হয়েছে। সোমবার নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ঈদের পরপরই সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পক্রিয়া শুরু করার কথা থাকলেও সীমানা বিরোধ নিরসন সংক্রান্ত সবগুলো গেজেটের কপি ইসির হাতে না আসায় শুরু করা যায়নি। এ কারণেই ডিসেম্বরে নির্বাচন করার কথা ভাবা হচ্ছে। এ নির্বাচনের মধ্য দিয়ে প্রায় দেড় হাজার নারী জনপ্রতিনিধি প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

ইসির সিনিয়র সহকারী সচিব পর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘আগামী ২ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি) পরীক্ষা, ২৩ নভেম্বর প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা এবং ২৮ নভেম্বর থেকে এসএসসির টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এ কারণেই নভেম্বরের প্রথম সপ্তাহেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ভাবছে ইসি। সব ঠিক থাকলে ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।’

সূত্র জানায়, ইতোমধ্যে সীমানা নির্ধারণসহ নানাবিধ জটিলতা নিরসন করেছে ইসি। ইতোমধ্যে ৩৫১টি উপজেলার সীমানা ও এলাকা নির্ধারণের গেজেটের কপি নির্বাচন কমিশন হাতে পৌঁছেছে। বাকিগুলো কয়েকদিনের মধ্যে চলে আসবে বলে ইসি আশা করছে।

বিধিমালায় সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও আইনি জটিলতার কারণে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে তা সম্ভব হয়নি।

বিধিমালা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলররা তাদের মধ্য থেকে একজনকে ভোট দিয়ে উপজেলা পরিষদের নারী সদস্য হিসেবে নির্বাচিত করবেন। আর এই সদস্যদের সংখ্যা হবে উপজেলায় ইউনিয়ন ও পৌরসভাগুলোর মোট নারী সদস্যের এক তৃতীয়াংশ। বিধান অনুযায়ী পরোক্ষ ভোটের মাধ্যমে এ জনপ্রতিনিধি নির্বাচন করা হবে।

এছাড়া উপজেলাতে ১২টি ইউনিয়ন ও পৌরসভা থাকলে উপজেলায় নারী সদস্যদের জন্য সংরক্ষিত আসন হবে ৪টি। ইউপি/ পৌরসভার সংরক্ষিত নারী আসনের সদস্যরাই সংশ্লিষ্ট উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচনে ভোটার এবং প্রার্থী হতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ