সিসি নিউজ: নীলফামারীতে জাল ডলারসহ ওহিজা খাতুনকে (৫০) নামের এক ডলার প্রতারক চক্রের নারী সদস্যকে আটক করেছে র্যাব-১৩। মঙ্গলবার রাতে নীলফামারীর সদর উপজেলার সংগলশী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ওহিজা ওই গ্রামের ইনসান আলীর স্ত্রী।
র্যাব-১৩ নীলফামারীর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর শাহেদ হাসান রাজীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওহিজা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ৯৪ টি জাল ডলারসহ তাকে আটক করে পুলিশে সোর্পদ্দ করা হয়।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতর বিরুদ্ধে একটি মামলা দায়ের পর তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।