• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইউনুস খানের সেঞ্চুরিতে প্রথম দিনটি পাকিস্তানের

196027.3_55330খেলাধুলা ডেস্ক: অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খানের সেঞ্চুরিতে দুবাই টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ২১৯ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে মিসবাহ উল হকের দল। পাকিস্তানের পক্ষে ইউনুস খান ১০৬ রানের এক ঝলমলে ইনিংস খেলেছেন।

বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তটিকে যথার্থ প্রমাণ করতে পারেনি দুই ওপেনার। দলীয় মাত্র সাত রানের মাথায় সাজঘরে ফেরেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ (০) এবং আহমেদ শেহজাদ (৩)।

এরপর উইকেটে এসে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়ে দলকে বিপর্যয়ের মুখ থেকে চালকের আসনে বসান ইউনুস খান। দলীয় ১৯৮ রানের মাথায় আউট হওয়ার আগে ক্যারিয়ারের ২৫তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ইউনুস। এই সেঞ্চুরির সুবাদে পাকিস্তানের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি। সাবেক অধিনায়ক ইনজামম উল হকেরও সমান ২৫টি সেঞ্চুরি আছে।

এছাড়া প্রথম দিনে ইউনুস খানকে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক মিসবাহ উল হক ও ওয়ার ডাউনে খেলতে নামা আজহার আলী। ব্যক্তিগত ৫৩ রান করে আজহার আলী আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত ১০৩ বল খেলে ৩৪ রানে অপরাজিত আছেন অধিনায়ক মিসবাহ।

অস্ট্রেলিয়ার পক্ষে ২০ ওভার বোলিং করে ২২ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন পেসার মিশেল জনসন। এবং একটি উইকেট দখল করেছেন আরেক পেসার পিটার সিডল।

বৃহস্পতিবার মিসবাহ ৩৪ এবং আসাদ শফিক ৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ