• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামায়াতের হুমকিতে বিএনপি চুপ!

jamat-1সিসি নিউজ: অন্যান্য সময়ের চেয়ে নীলফামারীতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের সমাবেশ একটু আগেভাগে শেষ হয়েছে। নির্ধারিত সময়ের আগে মঞ্চে আসেন সমাবেশের প্রধান অতিথি বেগম খালেদা জিয়া।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ইতালী সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের কারণে খালেদা জিয়া একটু আগেই বক্তব্য শুরু করেন।সে কারণে শেষও হয় আগেভাগে।
আর দ্রুত সমাবেশ করার জন্য বক্তাদেরও সময় নির্দিষ্ট করে দেয়া হয়। বিএনপি ও জোটের কেন্দ্রীয় নেতাদের অনেককে এক মিনিট সময় বেঁধে দেয়া হয়।অনেকে সময়সীমার মধ্যে বক্তব্য শেষ করতেও দেখা গেছে।
প্রটোকল অনুযায়ী বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর পরে বক্তব্য শুরু করেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। শুভেচ্ছা জানানোর পর কারাবন্দি দলের সাবেক আমির গোলাম আজমের সুচিকিৎসার জন্য সরকারের বিদেশে পাঠিয়ে দেয়া উচিত ছিল। কিন্তু সরকার তা করেনি।
এই বক্তব্য দেয়ার পরই পেছন থেকে সমাবেশের সঞ্চালক নীলফামারী জেলা বিএনপির সদস্যসচিব মো. সামসুজ্জামান জামান তাকে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বলেন।
এসময় তিনি কিছুটা বিরক্ত হয়ে ক্ষোভের সঙ্গে বলেন, “জামায়াত একটা দল। এক মিনিটে হবে না।” পরে তিনি আবার বক্তব্য  শুরু করেন। এবং পাঁচ মিনিটেরও বেশি সময় বক্তব্য রাখেন। উৎস: নতুন বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ