সিসি নিউজ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নীলফামারী আগমনকে কেন্দ্র করে তাকে স্বাগত জানাতে রংপুর থেকে নীলফামারী পর্যন্ত প্রায় দেড় শতাধিক তোরন নির্মান করা হয়েছে। বগুড়া থেকে রংপুর, সৈয়দপুর হয়ে নীলফামারী অভিমুখী সড়কে এসব তোরন নির্মাণ করা হয়।
তবে সৈয়দপুর ওয়াপদা মোড়ে ব্যতিক্রম ও দৃষ্টিনন্দন একটি তোরন নির্মান করা হয়েছে। আর তা দেখতে উৎসুক মানুষ ভিড় করেছে সেখানে। তোরনটির সামনে পানির ফোয়ারা এবং আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার পক্ষে তোরনটি নির্মাণ করা হয়েছে। তোরনে বিএনপি প্রধানকে স্বাগত জানানোর পাশাপাশি সরকারকে পদত্যাগ করে আগাম নির্বাচনের দাবি জানানো হয়েছে।