• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এসিড নিক্ষেপে কিশোরীর মৃত্যু

95623_1সিসি নিউজ: বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় এক কিশোরীকে এসিড নিক্ষেপ করে হত্যা করেছে বখাটেরা । এ সময় এসিডদগ্ধ কিশোরীর মাকেও বখাটেরা পিটিয়ে গুরুতর জখম করেছে।
এসিড নিক্ষেপের পর ১৬ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে ওই কিশোরী মারা যান।  এসিড নিক্ষেপে নিহত কিশোরী হচ্ছে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া  এলাকার সামচু বেপারীর মেয়ে। মর্মান্তিক  ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে। এ ঘটনায় গৌরনদী থানায় চারজনের নামে একটি মামলা হয়েছে।
মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চরমুগরিয়ার সামচু বেপারীর মেয়ে সুলতানা আকতারকে (১৬) বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের বখাটে যুবক সুজন ফকির কিছুদিন পূর্বে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু সুলতানার পরিবার থেকে সে প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে সুজন ক্ষিপ্ত হয়।
৭ অক্টোবর সুলতানা তার আত্মীয় বাড়ি খাঞ্জাপুর বেড়াতে গেলে সুজন ও তার লোকজন সুলতানাকে জোরপূর্বক অপহরণসহ বিয়ের চেষ্টা চালায় । সংবাদ পেয়ে সুলতানার মা ফাহিমা বিবি ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে সুজনকে বাধা দেয়।
এ সময় সুজন প্রকাশ্যে সুলতানার মুখমণ্ডলে এসিড নিক্ষেপ করে এবং সুলতানার মা ফাহিমাকে মারপিট করে। এ ঘটনার পর সুজন পালিয়ে যায়।
এসিডদগ্ধ সুলতানাকে গুরুতর অবস্থায় প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ