• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজিবপুরে কৃষি খাতে ক্ষতি ৩৫ কোটি!

loss padyআতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজিবপুরে কয়েক দফার বন্যায়  শুধু কৃষি খাতে ক্ষতি হয়েছে প্রায় ৩৫ কোটি টাকার। বিগত ৩০ বছরেও এত বড় ক্ষতি হয়নি এ উপজেলায়। রাজিবপুর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে এই তথ্যটি। কৃষি অফিস জানান, চলতি বছরে এ উপজেলায় ৩ হাজার ২শত ৩০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছিল।এর মধ্যে মাত্র টিকে আছে মাত্র ১হাজার ৬২৫ হেক্টর। ক্ষতি হয়েছে ৮ হাজার ৭২০ মে.টন। যার মুল্য ১৭ কোটি ৫০ লক্ষ। শাকসবজির ক্ষতি হয়েছে  ৩২০ হেক্টর যার পরিমান ২ হাজার ৫২১ মে’টন। যার মুল্য ধরা হয়েছে কোটি ৩০ লক্ষ টাকা । মরিচের ক্ষতি হয়েছে ৯৬ হেক্টর যার মুল্য ৩ কোটি টাকা, মাসকলাই ৩২৫ হেক্টর যার মুল্য ৪ কোটি ১৯ লক্ষ টাকা , আদা-হলুদ ক্ষতি হয়েছে ২৫ হেক্টর যার মুল্য ১ কোটি ৬৪ লাখ। অপর দিকে  ১১০ হেক্টর বীজতলা মধ্যে ক্ষতি হয়েছে  ৬০ হেক্টর যার উৎপাদন ক্ষতি ২ কোটি ৩৬ লক্ষ। সর্বমোচ ক্ষতি হয়েছে৩৪ কোটি ৯৩ লক্ষ। এ ব্যাপারে রাজিবপুর কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুর রশিদ মন্ডল জানান আমরা উপজেলার কৃষি খাতের সকল তথ্য সংগ্রহ করে সরকারকে অবহিত করিয়েছি। পর্যায়ক্রমে সকলকে সরকারী সুবিধা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ