• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় দুই স্কুলছাত্রী অপহরণ ॥ মামলা দায়ের

Opohoronদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার খানসামায় উপজেলায় মোছাঃ রেজওয়ানা আখতার রুমা (১৩) ও মেহেরীন আখতার মোস্তাফি (১০) নামে ২ স্কুলছাত্রীকে অপহরণ করেছে দূর্বৃত্তরা।
অপহৃত স্কুল ছাত্রী রেজওয়ানা আখতার রুমা খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের টঙ্গুয়া পন্ডিত পাড়া গ্রামের মো. এজাজুল হকের মেয়ে ও অষ্টম শ্রেণির ছাত্রী এবং মেহেরীন আখতার মোস্তাফি একই গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের মেয়ে ও পঞ্চম শ্রেণির ছাত্রী।
অপহৃত রুমার বাবা এজাজুল হক জানান, গত সোমবার বিকেলে দু’জন প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ নেয়ার পর কোথাও পাওয়া যায়নি। পরে বুধবার জানতে পারি আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করেছি।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান, ২ স্কুলছাত্রী উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে। তবে তারা অপহরণ হয়েছে না কি আত্মগোপন করেছে এ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এ ব্যাপারে বুধবার রাতে এজাজুল হক বাদী হয়ে খানসামা থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে খানসামায় থানায় অপহরণ মামলা করা হয়েছে।

বীরগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার
জেলার বীরগঞ্জ উপজেলার ঢেপা ব্রীজের নিচ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলেরা নদীতে মাছ ধরতে গেলে নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
দিনাজপুর বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন জানান, নদীতে জেলেরা মাছ ধরতে গেলে প্লাষ্টিকের মধ্যে একটি নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
দিনাজপুরে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
দিনাজপুর জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা বৃহস্পতিবার দুপরে বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মাহাবুবুর রহমানে সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের সভাপতি এ্যাড. মোঃ দেলোয়ার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি আবু ইবনে রজব, সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির
প্রধান অতিথি বলেন, স্বাধীনতা বিরোধীচক্র এখনও সক্রিয় রয়েছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত। তারা নানান তৎপড়তা চালিয়ে যাচ্ছে। তিনি যুবলীগের প্রতিটি নেতাকর্মীসহ স্বাধীনতার সপক্ষের সকল মানুষকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান।
সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এনাম সরকারের পরিচানায় বিশেষ বর্ধিত সভায় সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দসহ ১০টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

দিনাজপুরে প্রসেডুরস অব এক্সপোর্ট এন্ড এক্সপোর্ট ডকুমেন্টটেশন শীর্ষক সেমিনার
দিনাজপুরে “প্রসেডুরস অব এক্সপোর্ট এন্ড এক্সপোর্ট ডকুমেন্টটেশন” এক সেমিনার বৃহস্পতিবার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড এন্ডাষ্ট্রি মিলনায়তনে অনষ্ঠিত হয়।  রপ্তানী উন্নয়ন ব্যুরো রাজশাহী অঞ্চল এ সেমিনারের আয়োজন করে।
রপ্তানী উন্নয়ন ব্যুরো রাজশাহী অঞ্চলের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, রপ্তানী উন্নয়ন ব্যুরো রাজশাহী অঞ্চলের তদন্তকারী কর্মকর্তা মোঃ মজিবর রহমান ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানী উন্নয়ন ব্যুরো রাজশাহী অঞ্চলের তদন্তকারী মোঃ নুরুল ইসলাম সরকার।
সেমিনারে ব্যাংক কর্মকর্তা, তথ্য অফিসের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, মহিলা উদ্যোক্তা, সিএন্ডএফ এজেন্ট, রপ্তানীকারক ও রপ্তানীতে আগ্রহী ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, দেশে ১৬ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্বনিয়েছিল। বিগত ৬ বছরে বিভিন্ন সমস্যা নিরসন করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশ খাদ্যে স্বয়ংস¤পূর্ণতা অর্জন করেছে। বর্তমানে সারাদেশের সব মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে ইতোমধ্যে বিভিন্ন দেশে খাদ্য রপ্তানী করছে বাংলাদেশ।

বিরলে ফেনসিডিলসহ আটক ২
দিনাজপুরের বিরলে বিশেষ অভিযান চালিয়ে বসত ঘর থেকে ২২০  বোতল ফেনসিডিলসহ গৃহকর্ত্রী ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ভান্ডারা ইউনিয়ন পরিষদের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের আব্দুল জলিলের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শরিফুল ইসলাম শরিফ ও বিরল থানার এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ভান্ডারা ইউপির দক্ষিণ রঘুনাথপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির ভিতরে বিশেষভাবে রাখা ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় পুলিশ ওই বাড়ির গৃহকর্ত্রী রহিমা বেগম (৪০) ও ফেনসিডিল নিতে আসা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কালিতলা গ্রামের মৃত-আনিছুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী ইউসুফ আলী মানিককে (৩৫) আটক করে।এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ