• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অনুদান নয়, মন্ত্রীর পদত্যাগ চাই: কাদের সিদ্দিকী

95746_1সিসি নিউজ: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের শুধু অনুদানের চেক দিলেই চলবেনা, ৩৬ তাজা প্রাণ অকালে ঝরে যাওয়ার দায় নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ নাটোরের দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রীদের আত্মীয়-স্বজনদের প্রাণের বিনিময়ে যদি এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়, তা তারা খুশীমনে গ্রহণ করবেন কিনা সে প্রশ্ন তুলে তিনি এ দাবি করেন। গুরুদাসপুর উপজেলার সিধুলী কবরস্থানে ১৪ জনের কবর জেয়ারত শেষে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর একই কবরস্থানে এত লাশ এক সঙ্গে দাফন করতে দেখিনি। নাটোরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শন, নিহতদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে সমবেদনা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক, যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, এডভোকেট রফিকুল ইসলাম, আব্দুর রহমান, শহীদুল ইসলাম মুন্সী, যুবনেতা হাবিবুন নবী সোহেল, ছাত্রনেতা কাওসার জামান খানসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ