ঢাকা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে বাংলাদেশ সম্মিলিত ইসলামী দলগুলোর ডাকা রোববারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের পাঠোনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পবিত্র হজ ও হজরত মুহাম্মদ (সা.)- কে নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্যের কারণে সরকার ইতিমধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
লতিফ সিদ্দিকীর বিদেশে অবস্থানের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অবস্থায় এ ইস্যুকে কেন্দ্র করে কোনো নেতিবাচক কর্মসূচি গ্রহণ কোনোভাবেই কাম্য নয়।