• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মুশফিকের অর্ধশত, ফিরে গেলেন শুভগত …

5211380785a79-Untitled-8খেলাধুলা ডেস্ক:  টেস্টের দ্বিতীয় দিন তৃতীয় সেশনে বাংলাদেশের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে দলীয় ২০৯ রানে ষষ্ঠ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। যখন ১৪ রান করে আউট হয়েছে শুভাগত হোম।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৭৯ ওভার ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করেছে। এক প্রান্তে ব্যাট করছেন তাইজুল ইসলাম  (০) ও অন্য প্রান্তে মুশফিকুর রহিম (৫৭)। এখন প্রথম ইনিংসে চার উইকেট হাতে রেখে জিম্বাবুয়ের থেকে ৩০ রান পিছিয়ে আছে বাংলাদেশ।

এর আগে রোববার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগে ও পরে সাকিব আল হাসান ও মুমিনুল হককে হারিয়ে বেশ বেকায়দায় পড়েছিল মুশফিকুর রহিম বাহিনী। তবে ষষ্ঠ উইকেটে মুশফিক-মাহমুদুল্লাহ রিয়াদের ৬৪ রানের জুটি কক্ষপথে ফেরায় টাইগারদের। অবশ্য ব্যক্তিগত ৬৩ রান করে আউট হন মাহমুদুল্লাহ।

প্রথম ইনিংসে স্বাগতিক দলের আউট হওয়া ছয় ব্যাটসম্যান হলেন- তামিম ইকবাল (৫), শামসুর রহমান (৮), সাকিব আল হাসান (৫), মুমিনুল হক (৫৩) মাহমুদুল্লাহ রিয়াদ (৬৩) ও শুভগত হোম (১৪)। জিম্বাবুয়ের পক্ষে তিনাশে পানিয়াঙ্গারা দুটি উইকেট পান, অন্য উইকেটটি সিকান্দার রাজার।

এর আগে শনিবার ঢাকা টেস্টের প্রথম দিনে টস জিতে প্রথমে ব্যাট নেয় জিম্বাবুয়ে। কিন্তু বাংলাদেশের স্পিনারদের দাপটে প্রথম ইনিংসে ৭৫.৫ ওভারে ২৪০ রানেই গুটিয়ে যায় তারা। সাকিব আল হাসান ২৪.৫ ওভার বল করে ৫৯ রানে ছয়টি উইকেট নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ