• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হরতাল সফল করায় দেশবাসীকে ইসলামি দলসমূহের অভিনন্দন

Hortalঢাকা : রোববার ইসলামি দলসমূহের ডাকা সকাল সন্ধ্যা হরতাল পালন করায় দেশবাসীকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন সম্মিলিত ইসলামি দল সমূহের মহাসচিব মোঃ জাফরুল্লাহ খান। রোববার বিকেলে এক প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, ঈমান রক্ষার হরতালে সার্বিক সহযোগিতা করায় সম্মিলিত ইসলামি দল সমূহের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

তিনি এ হরতালকে ঈমান রক্ষার আন্দোলন উল্লেখ করে বলেন, যে কোন অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। আর রাষ্ট্র যাতে সুশৃংঙ্খলভাবে সে দায়িত্ব পালন করতে পারে সেজন্য নাগরিক রাষ্ট্রকে কর পরিশোধ করে। এই আত্মস্বীকৃত নাস্তিক-মোরতাদ লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে বিচারের আওতায় এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমরা সরকারের কাছেই আবেদন-নিবেদন করেছি।

কিন্তু এতেও সরকারের বোধদ্বয় হয়নি বরং সরকার তাকে মন্ত্রীসভা ও দল থেকে বহিষ্কার করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করেছে। সরকারি ষড়যন্ত্র ও হঠকারিতার কারণেই আমরা হরতালের মত কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ