• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

Rajarhatরফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ও কৃষি পুর্নবাসন কর্মসূচীর আওতায় রোববার উপজেলার ৭টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, দু’দফা বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০৫ জন ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা প্রণয়ন পূর্বক ১২৫ জনকে ধান বীজ, ৪৫ জনকে গম, ৯০ জনকে সরিষা ও ৪৫ জনকে ভুট্টার বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান, উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায়, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, ইউপি সদস্য মো. বিপ্লব আলী, কৃষি সম্প্রসারণ অফিসার মো. কামরুল হাসান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ