• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকার অবস্থান

nilphamari Mapসিসি নিউজ: বিয়ের দাবীতে নীলফামারীর জলঢাকা উপজেলার চেরেঙ্গা ঝাড়পাড়া পৌর এলাকার সুবল চন্দ্রের ছেলে প্রেমিক দ্বীনবন্ধুর (২৬) বাড়ীতে অবস্থান নিয়েছে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা (১৯)। রবিবার সকালে এ ঘটনার পর প্রেমিক সহ পরিবারের লোকজন বাড়ী ছেড়ে পালিয়ে যায়। অবস্থান নেয়া প্রেমিকা জানায়, সে পূর্ব চেরেঙ্গা বটতলী এলাকার প্রিয়নাথ বর্মনের মেয়ে। তার সাথে চেরেঙ্গা ঝাড়পাড়া গ্রামের দ্বীনবন্ধু দীর্ঘ দুই বছর ধরে প্রেমের সম্পর্ক। বিয়ের নামে তার প্রেমিক তার সাথে দৈহিক সর্ম্পক গড়ে তুললে সে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর প্রেমিক দ্বীনবন্ধুকে বিয়ের চাপ দিলে সে তাকে বিয়ে না করে টালবাহানা শুরু করে। অবশেষে সে বাধ্য হয়ে বিয়ের দাবী নিয়ে আজ রবিবার সকাল থেকে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা পৌর মেয়র ইলিয়াছ হোসেন বাবলু জানান, ঘটনাটি বিয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ