• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্যয় ও ঝুঁকি কমেছে নির্বাচন কমিশনের

ECসিসি নিউজ: সারাদেশে ৯টি আঞ্চলিক কার্যালয়সহ মোট ৩৮টি জেলা নির্বাচন অফিস সার্ভার স্টেশনে স্থানান্তর করে নির্বাচন কমিশনের নতুন নিজস্ব ভবনে আনা হয়েছে। ফলে ব্যয় ও ঝুঁকি দুটিই কমেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. শরিফুল ইসলাম বলেন, আগে আঞ্চলিক, জেলা ও উপজেলা কার্যালয় একই ভবনে ছিল। এতে নিরাপত্তার জন্য অতিরিক্ত আনসার মোতায়েনসহ বিভিন্ন খাতে অতিরিক্ত ব্যয় হত। আলাদা ভবন হওয়ার ফলে এই ব্যয়টি আর হবে না।

এছাড়া নির্বাচন অফিসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রার্থীরা যাতায়াত করেন। এ ধরনের পরিস্থিতিতে অফিসগুলোর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকত। এখন এমনটা হবে না বলে জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে ভোটার তালিকা হালানাগাদের কার্যক্রম চলমান রয়েছে। এখন যেসব অফিস নিজস্ব ভবনে স্থানান্তর করা সম্ভব হয়নি সে সব ভবনের নিরাপত্তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহা পুলিশ পরিদর্শক, আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস বরাবর পাঠানো হয়েছে।

এদিকে ইসির উপ-সচিব পর্যায়ের এক কর্মকর্তা জানান, একই ভবনে একাধিক নির্বাচন অফিস হওয়ার কারনে বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটত এখন নির্বাচন অফিস নিজস্ব ভবনে স্থানান্তর করার ফলে এসব সমস্যা আর থাকবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ