• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মঙ্গলবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ

jamat-1সিসি নিউজ: ২০০৬ সালের ২৮ অক্টোবরের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মঙ্গলবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দুপুর ২টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচির কথা জানান।

বিবৃতিতে ডা. শফিক বলেন, ২৮ অক্টোবর ইতিহাসের এক কালো দিবস। ২০০৬ সালে ২৮ অক্টোবর আ’লীগের সশস্ত্র সন্ত্রাসীরা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ সমাবেশে লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬ জন নেতা-কর্মীকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল। আহত করেছিল কয়েক হাজার নেতা-কর্মীকে। সেদিন তারা (১৪ দল) সমাবেশের মঞ্চে উপস্থিত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আল্লাহর রহমতে তাদের সে ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়।

তিনি বলেন, সেদিন ১৪ দলের সন্ত্রাসীরা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তারা নিহতদের লাশের উপর দাঁড়িয়ে উল্লাস নৃত্য করেছিল। যা বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। তাদের এই নৃশংসতা ও পৈশাচিকতা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ