সিসি ডেস্ক: সপ্তাহে ৩৬ লিটার শুকুর ও গরুর রক্ত পান করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ২৯ বছর বয়সী মেয়ে মিশেল। এমনকি এই সাত দিনের মধ্যে এক দিন মানুষের রক্ত চাই চাই-ই তার।
কল্পনাকেও হার মানিয়েছে এই রক্তপিপাসু মেয়ে। তাই মিশেলকে ভ্যাম্পায়ার লেডি নাম দিয়েছে ক্যালিফোর্নিয়ার এলাকাবাসী।একটি ইংরেজী ওয়েব সূত্রে জানা যায়, ক্যালিফোর্নিয়ার শহরতলিতে বাস করেন মিশেল। তিনি একজন উল্কিশিল্পী।
তার সবচেয়ে প্রিয় পানীয় হলো ব্লাডি মেরি নামে এক ধরনের কড়া মদ। মিশেল এই মদের সঙ্গে সাধারণত রক্ত মিশিয়ে পান করেন। তবে ভয়ঙ্কর বিষয় হলো, পানের জন্য মিশেলের প্রথম পছন্দ মানুষের রক্ত।
তবে সেটা সবসময় পাওয়া সম্ভব হয় না বলে সাধারণত শুকুরের রক্ত পান করেন তিনি। এতে সপ্তাহে প্রায় ৩৬ লিটার শুকরের রক্ত পান করেন মিশেল। তারপরও সপ্তাহে অন্তত একদিন তার মানুষের রক্ত চাই-ই চাই।