• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোনালী ব্যাংক থেকে ৩০ লাখ টাকার চেক চুরি

Sonali-Bankঢাকা: রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংকের ভল্ট থেকে এবার অর্ধশতাধিক চেক চুরি হয়েছে। সোমবার দুপুরে লালমাটিয়া শাখায় এই ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানায় এ নিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সোনালী ব্যাংকের লালমাটিয়া শাখার ব্যবস্থাপক রেজাউল করিম খান বলেন, “চেকগুলোতে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ লাখ টাকা সম্পৃক্ত থাকতে পারে।”
মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সোনালী ব্যাংকের লালমাটিয়া শাখা অর্ধশতাধিক চেক হারিয়ে গেছে বলে একটি অভিযোগ করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। সবগুলো চেকই হিসাবে জমা দেয়া হয়েছিল।
সোনালী ব্যাংকের লালমাটিয়া শাখার ব্যবস্থাপক রেজাউল করিম খান জানান, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব চেক অন্য ব্যাংক বা সোনালী ব্যাংকেরই অন্য শাখা থেকে অর্থ সংগ্রহের জন্য জমা দিয়েছিলেন। সবগুলো চেকই হিসাবে জমা দেয়ার জন্য দেয়া হয়েছিল। এতে চেকগুলোতে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ লাখ টাকা সম্পৃক্ত থাকতে পারে।
ব্যাংক কর্মকর্তারা জানান, যেসব চেকের তথ্য আছে সেগুলোর পাওয়ার স্থগিত করার জন্য গ্রাহকদের ফোন করা হয়েছে। এর আগে সোনালী ব্যাংকের নরসিংদীর একটি শাখার ভল্ট থেকে কোটি টাকা চুরির ঘটনা ঘটে। পরে সে টাকা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ