• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আর চুমু খাওয়া যাবে না ক্যাম্পাসে

teacher-1সিসি ডেস্ক: আর চুমু খাওয়া যাবে না ক্যাম্পাসে। ছাত্রছাত্রীদের প্রতি জিম্বাবোয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন ফতোয়ায় অসন্তোষ ছড়িয়েছে। কর্তৃপক্ষের জারি করা নয়া আচরণবিধিকে কেন্দ্র করে সংঘাতের পথে যাচ্ছে পড়ুয়ারা। পাল্টা কর্তৃপক্ষের বার্তা, কোনও রকম যৌনতা চলবে না ক্যাম্পাসে।

বিশ্ববিদ্যালয়ের হস্টেলে নোটিসে বলা হয়েছে, প্রকাশ্য স্থানে ঘনিষ্ঠ অবস্থায় যেমন চুম্বন বা শারীরিক মিলনের সময় ধরা পড়ে গেলে শাস্তি দেওয়া হবে। তাছাড়া হস্টেলে বিপরীত লিঙ্গের বন্ধুদের নিয়ে আসা যাবে না, খেলার মাঠ, প্যাভিলিয়ন বা শিক্ষকদের বক্তৃতার জায়গা বাদে কোনও নির্জন স্থানে অন্ধকারে ঘুরে বেড়ানো চলবে না বলেও পড়ুয়াদের উদ্দেশ্যে নির্দেশ জারি করা হয়েছে।

এর প্রতিবাদে ক্ষোভে সরব জিম্বাবোয়ে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন। তাদের দাবি, দুসপ্তাহ আগে জারি হওয়া এই আচরণবিধি রুখে দেবেন তাঁরা। বিধিনিষেধগুলি সেকেলে, দমন-পীড়নমূলক ও খারাপ বলেই মনে করেন পড়ুয়ারা। তাদের দাবি, কর্তৃপক্ষকে এটা মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে, এটা প্রাপ্তবয়স্কদের পড়াশোনা করার জায়গা এবং তারা সকলেই পরিণত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ