• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লক্ষ্মীপুরে কয়েদি-হাজতিদের বিরুদ্ধে জেলারের মামলা

Lukলক্ষ্মীপুর : কারা আইন লঙ্ঘন করায় লক্ষ্মীপুর কারাগারের এক কয়েদি ও চার হাজতির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জেলার রিকেশ চাকমা।

মামলার আসামিরা হলেন- কয়েদী নুরুল আমিন বাবর, হাজতি আবুল কাসেম জেহাদী, কফিল উদ্দিন, শাহাদাত হোসেন শিবলু ও সুমন মজুমদার। লক্ষ্মীপুর জেলা কারাগারের নবাগত জেলার রিকেশ চাকমা বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

লক্ষ্মীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন মঙ্গলবার সকালে সাংবাদিকদের নিকট বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার জেলার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

উল্লেখ গত মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান, সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়া কারাগার পরিদর্শনকালে সেখানে হাজতিদের নিজস্ব বিছানা তৈরি করে বসবাস ও বিভিন্ন সেলে মোবাইল ফোন ব্যবহার করতে দেখেন।

পরে হাজতি আবুল কাশেম জিহাদী, সৈয়দ নুরুল আমিন বাবর, সুমন মজুমদার, মাইনুর রহমান শিবলু ও কফিল উদ্দিনের কাছ থেকে মোবাইল ফোন, ৩৫ হাজার টাকা ও বেশ কয়েকটি ইঞ্জেকশনের সিরিঞ্জ উদ্ধার করা হয়। এছাড়াও পরিদর্শকরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ঘটনা দেখতে পান।

এ ঘটনায় জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান বিভাগীয় কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ কারা অধিদপ্তরে বিষয়টি অবহিত করেন। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে গত বুধবার কারাগারের সুপার মাহবুবুল আলম ও জেলার জয়নাল আবদীনকে সাময়িক বরখাস্ত করা হয়।

আসামিদের বেআইনিভাবে টাকা আদান প্রদান ও মোবাইল ফোন ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে লক্ষ্মীপর জেলা কারাগারের সুপার মাহাবুবুল আলম ও জেলার জয়নাল আবেদিনকে সাময়িক বরখাস্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ