খানসামা প্রতিনিধি : খানসামায় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: মৃত্যুদাবী চেক বিতরণ করেছে। এ উপলক্ষে ওই বীমা কোম্পানীর খানসামা সাংগঠনিক অফিসের আায়োজনে খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সহিদুজ্জামান শাহ উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান আলোচক ছিলেন রংপুর বিভাগীয় ইনচার্জ অধ্যাপক সৈয়দ আব্দুল মতিন। বক্তব্য রাখেন দিনাজপুর সার্ভিজ সেন্টার ইনচার্জ সৈয়দ আব্দুল আউয়াল। ইউপি চেয়ারম্যান মো: মকছেদুল গনি রাব্বু শাহ, প্রধান শিক্ষক মো: মাহবুবুর, খানসামা অফিস ইনচার্জ মো: আবু ছাইদ। মৃত্যু দাবীর চেক তুলে দেয়া হয় মৃত্যের স্বামী মো: নাজিমুদ্দিনকে।