• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মুহাম্মদ(স:) সঙ্গে কথোপকথোনের দাবি করে প্রচারণা অত:পর গ্রেপ্তার!

96396_1আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সৌদি আরবের এক নাগরিক মহানবী হজরত মুহাম্মদ(স:)য়ের সঙ্গে কথোপকথোনের দাবি করে প্রচারণা চালিয়েছেন। এ ঘটনায় তাকে আটক করেছে মদিনা পুলিশ।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে আরব নিউজ জানায়, ধর্মীয় আইনে আটক করার ওই ব্যক্তিকে তদন্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি সামাজিক সাইটগুলোতে এ সংক্রান্ত তথ্য ও ভিডিও প্রচারের পর স্থানীয় প্রশাসনের টনক নড়ে এবং তাকে মদিনার এক হোটেল থেকে আটক করা হয়।

ওই ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। অবসর নেয়ার আগে তিনি মদিনার এক স্কুলে দীর্ঘ ২০ বছর ধরে শিক্ষক ও পরিচালক হিসেবে কাজ করেছিলেন। এছাড়া তিনি লোকজনকে কুরআন শিক্ষাও দিতেন। সম্প্রতি তিনি হযরত মুহাম্মদ(স:)র সঙ্গে নিয়মিত কথাবার্তা বলার দাবি করে আসছিলেন এবং ফেসবুকে এ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছিলেন। এ ঘটনা সে দেশের ভার্চুয়াল জগতে আলোড়ন তুলেছিল।

সৌদির তাইবাহ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য ড. মাসুদ বিন বাশির আল মোহাম্মদি এ সম্পর্কে বলেছেন, কুরান ও হাদিসের আলোকে ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় রাসুলুল্লাহকে দেখার এ ধরণের দাবি ইসলাম সমর্থন করে না। তিনি দেশের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি শিক্ষকদের পার্থিব শিক্ষার প্রতি কড়া নজর রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ