সিলেট: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ কেটে ফোন ও ক্যামেরা চুরি করার অভিযোগে আরিফুর রহমান নামে এক বিমানকর্মীকে আটক করা হয়েছে।
তিনি বাংলাদেশ বিমানের একজন ট্রাফিক হেলপার। তার কাছ থেকে একটি স্মার্ট ফোন, ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়।
বুধবার রাত সোয়া ৯টার দিকে ৪নং বোর্ডিং ব্রিজের গোড়া থেকে তাকে আটক করে আর্মড পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশের এসপি আল আমিন।
তিনি জানান, বিমান এরাবিয়া বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের একজনের লাগেজ খালাস করার সময় সেটি কেটে স্মার্ট ফোন এবং একটি ডিজিটাল ক্যামেরা চুরি করে আরিফ। পালানোর সময় তাকে আটক করা হয়। ফোন ও ক্যামেরা দু’টির মূল্য লাখ টাকার ওপরে বলে জানান তিনি।