• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজারহাটে জামাতের সেক্রেটারী আটক

Arrestরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার হরতাল চলাকালে কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে কাশেম বাজার এলাকায় রাজারহাট-তিস্তা সড়কে টায়ারে আগুন দিয়ে পিকেটিং করার সময় জামায়াতে ইসলামীর ঘড়িয়ালডাঙ্গা ইউপি সা. সম্পাদক মো. আব্দুস সালাম (৫৪) কে পুলিশ আটক করেছে। এদিকে সকাল সাড়ে ৮টার দিকে ছিনাই ইউপি’র চওড়া বাজার এলাকায় কুড়িগ্রাম-রংপুর সড়কে জামাত-শিবিরের কর্মীরা মিছিল বের করলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়ায় হরতালকারীরা পিছু হটে। দূর পাল্লার যান চলাচল না করলেও উপজেলা সদরে রিকসা, অটো রিকসা, ভ্যান চলাচল স্বাভাবিক ছিল। এদিকে ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা-প্রতিষ্ঠান, দোকান-পাঠ যথারীতি খোলা ছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী লক্ষ করা গেছে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, হরতালে নাশকতার অভিযোগে জামাতের একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হরতালে যে কোন ধরণের নাশকতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

প্রতিমা ভাংচুরের ঘটনায় আটক-১
কুড়িগ্রামের রাজারহাটে কালী মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাজিমখান বাজার থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আল হেলাল মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে মামলার অন্যতম আসামী নাজিমুদ্দিন সরকার (৩৩) কে আটক করেছে।
উল্লেখ্য, গত সোমবার রাতে নাজিমখান ইউপি’র সোমনারায়ণ এলাকায় সার্বজনীন শশ্মান কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করার ঘটনায় মন্দির কমিটির সভাপতি সুজন বকসী বাদী হয়ে পুলিশের (অব.) হাবিলদার নূর উদ্দিনকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে প্রকাশ, সোমনারায়ণ সার্বজনীন কালী মন্দিরটিতে দীর্ঘদিন ধরে ওই এলাকার হিন্দু ধর্মালম্বী লোকজন মন্দিরটিতে পূজা-অর্চনা করার সময় ঢোল-তবলা বাজিয়ে আসছিল। পার্শ্ববর্তী (অব. প্রাপ্ত পুলিশের হাবিলদার নুর উদ্দিন (৬৫)সহ তার দু’পুত্র হিন্দু সম্প্রদায়ের লোকজনকে পূজা-অর্চনা করায় নামাজের ডিষ্টাব হয় মর্মে ঢোল-তবলা বাজাতে নিষেধ করে আসছিল। এরই সূত্র ধরে রোববার দিবাগত রাতে এলাকার সনাতন ধর্মালম্বীদের একটি অনুষ্ঠান চলাকালীন সময় পার্শ্বে মন্দিরে যাওয়ার পথে মসজিদ সংলগ্ন রাস্তায় হিন্দু সম্প্রদায়ের লোকজন দেখতে পান ওই মন্দিরের তিনটি প্রতিমা ভাংচুর করে তাদের পথ রোধ করে ভয়-ভীতি প্রদর্শন করে আসামীরা পালিয়ে যায়। পরে বিষয়টি সোমবার সকালে মন্দির কমিটির লোকজনকে অবহিত করলে সোমনারায়ণ সার্বজনীন কালী মন্দিরের সভাপতি সুজন বকসী বাদী হয়ে সোমবার রাতে পুলিশের (অব.) হাবিলদার নূর উদ্দিন (৬৫) কে প্রধান এবং তার দু’পুত্র মো. নিজামুদ্দিন (৩৫) ও নাসির উদ্দিন (২৮) কে আসামী করে থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫, তাং-২৮-১০২০১৪ ইং। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখ জনক। প্রতিমা ভাংচুর করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। পাশাপাশি ওই এলাকায় যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ