সিসি নিউজ : বিদ্যুৎ সপ্তাহ ২০১৪ উদযাপন উপলক্ষ্যে স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতায় রংপুর বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আলিফ নূর সাম্মী। সে দিনাজপুরের আমেনা-বাকী রেসেডিন্সিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্রী।
সূত্র মতে, বিদ্যুৎ, জ্বালনি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ কর্তৃক দেশব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতা প্রথমে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়। চিরিরবন্দর উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত ওই রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে সাম্মী প্রথম স্থান অধিকার করে। পরে জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং পরবর্তীতে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয় গত বুধবার বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের সভা কক্ষে। বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিফ নূর সাম্মীর হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নারায়ন চন্দ্র বর্মা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোডের বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম মোতালো।
আগামী মাসে ঢাকায় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় রংপুর বিভাগের চ্যাম্পিয়ন হিসেবে অংশ নেবে আলিফ নূর সাম্মী। এজন্য আমেনা-বাকী রেসেডিন্সিয়াল স্কুল এন্ড কলেজ ও সাম্মীর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছে।
উল্লেখ্য যে, ২০১৩ সালে একই প্রতিযোগিতায় রংপুর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ছিল সাম্মী।