• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘যে ছেলেরা মেয়েদের কাঁদায় না’

indexবিনোদন ডেস্কঃ  আলিয়া ভাটের গোয়িং হোমের পর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাধুরী দীক্ষিতের শর্টফিল্ম ‘বয়েজ ডোন্ট ক্রাই’। ভোগ এমপাওয়ার ক্যাম্পেনের শর্টফিল্ম পরিচালনা করেছেন হাসি তো ফাসি ছবির পরিচালক ভিনিল ম্যাথু।

পুরুষশাসিত সমাজের সবথেকে বোকা বদ্ধমূল ধারণা ‘ছেলেরা কাঁদে না।’ এই থিমের ওপরই তৈরি হয়েছে ছবি। ছবিতে দেখা যাচ্ছে কীভাবে ছোটবেলা থেকেই ছেলেদের শেখানো হয় যে কাঁদা শুধুই মেয়েদের কাজ।

ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, যেকোনো ভয়, দুঃখ, অসহায়তায় যখনই ছেলেরা কাঁদছে তাদের শেখানো হচ্ছে ‘লড়কে রোতে নহি’। ছবির শেষে দেখানো হয়েছে যে ছেলেদের ছোটবেলা থেকে না কাঁদতে শেখানো হচ্ছে, আর তাদেরই কাছে অত্যাচারিত হচ্ছে জীবনসঙ্গীরা।

আর তখনই পর্দায় ফুটে উঠছে মাধুরীর মুখ। যেখানে মাধুরী বলছেন, ‘শুরু থেকেই ছেলেদের না কাঁদতে শেখানো হয়। কিন্তু এখন শেখানোর সময় এসেছে যে ছেলেরা মেয়েদের কাঁদায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ