• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঢাবির নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট

uniপ্রযুক্তি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে পরিচালিত সকল ভূয়া ফেসবুক পেইজ এবং গ্রুপ বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত বা অনুমোদিত কোনো স্বীকৃত ফেইসবুক পেইজ বা গ্রুপ না থাকা সত্ত্বেও সম্প্রতি ‘University of Dhaka ,Dhaka Universit’ ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে বেশকিছু পেইজ এবং গ্রুপ খোলা হয়েছে। যেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসকল পেইজ বা গ্রুপ থেকে প্রকাশিত বিভিন্ন পোস্ট, ছবি ও কমেন্ট অনেক ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবনা হিসেবে গৃহীত হচ্ছে যা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও চেতনার সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন করছে।

তাই এসব পেইজ বা গ্রুপগুলো পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সকলকে এগুলো বন্ধ করার পরামর্শ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যথায় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ