• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিএসইসি ভবনের ‘দৈনিক আমার দেশ’ কার্যালয়ে আগুন

রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির ১১ তলায় দৈনিক আমারদেশ পত্রিকার অফিসে আগুনের সূত্রপাত হয়।

শুক্রবার বেলা পৌনে ১২টায় ভবনটিতে আগুন লাগে। ভবনটিতে আমাদেশ ছাড়াও আরটিভি এবং এনটিভি কার্যালয় রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

আগুন লাগা ১১ তলা থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হলো সে ব্যাপারে তেমন কিছু জানা যায়নি। ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মই দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন।

জানা গেছে, চ্যানেল দুটিতে সংবাদবাদ কর্মীরা কাজ করছিলেন। সর্বশেষ খবরে জানা গেছে, এনটিভির কর্মীরা অফিস থেকে বেরিয়ে এসেছেন।

তবে এখন পর্যন্ত ভবনটিতে আগুনের কারণে কোন হতাহত হয়েছে কিনা জানা যায়নি। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নেভাতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগেও ভয়াবহ আগুন লেগেছিল এই ভবনটিতে। ওই ঘটনায় অন্তত ৭ জন প্রাণ হারান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ