সিসি নিউজ: নীলফামারীতে নুরনাহার বেগম (৫০) নামের এক গৃহবধু বৃহস্পতিবার রাতের কোন এক সময় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত নুরন্নাহার বেগম জেলার সদর উপজেলা রামনগর ইউনিয়নের রামনগর হাজী পাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।আজ শুক্রবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী জানায়, গৃহবধু নুরুন্নাহার দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত। তার স্বামী অর্থাভাবে চিকিৎসা করতে পারছিল না। হয়তো রোগ যন্ত্রনা হতে মুক্তি পেতে তিনি এ আত্ব হননের পথ বেছে নেন। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত অফিসার শাহজাহান পাশা বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।