• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আমেনা-বাকী মহাবিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন শনিবার

009সিসি নিউজ: দিনাজপুরের চিরিরবন্দরে অবস্থিত আমেনা-বাকী মহাবিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার (৮ নভেম্বর’১৪)। ওইদিন বিকেল ৩টায় মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে এক মহতি অনুষ্ঠানের মাধ্যমে মহাবিদ্যালয়টির দ্বারোদ্ঘাটন হতে যাচ্ছে। এতে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, প্রাক্তণ প্রধান বিচারপতি এ টি এম আফজাল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, ধরিত্রী বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ, দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হোসেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল প্রাক্তণ মহাপরিচালক অধ্যাপক কাজী শহীদুল আলম, অধ্যাপক ডা. প্রত্যুষ চট্টোপাধ্যায় (কলকাতা)।
আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান জানান, এবি ফাউন্ডেশনের সভাপতি ডা. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য ও সম্মাননা প্রদান শেষে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ