• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানিকছড়িতে যুবদল নেতা খুন

Mader-Logoখাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ির তিনটহরীর নদীর চর থেকে ওয়ার্ড যুবদল নেতা ও  সবজি ব্যবসায়ী ফয়েজ আহাম্মেদের (৩৫) ঝলসানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকাল সাড়ে ৭টার দিকে তিনটহরী বাজারে যান সবজি ব্যবসায়ী ও তিনটহরী ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহম্মদ। সেখানে চা নাস্তা খেয়ে সাড়ে ৮টা পর্যন্ত বাজারে অবস্থান করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে নিজের বসতবাড়ি থেকে ১০০ গজ দূরে নদীর পাড়ে তার পিঠ ঝলসানো লাশ দেখতে পান স্বজনরা।  এ খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

জানা গেছে, নিহত  ফয়েজ ওই এলাকার মো.আবু সাঈদের পুত্র। নিহতের স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তার এ মর্মান্তিক মৃত্যুতে শোকে স্ত্রী শাহেনা আক্তার ও পিতা আবু সাঈদ ক্ষণে ক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেন।

এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন রামগড় সার্কেল এ.এস.পি মোহাম্মদ শাহাজাহান হোসেন, ইউএনও সনজীদা শরমিন, ওসি মো. শফিকুল ইসলাম, সাবজোন কমান্ডার ক্যাপন্টেন আসিফ ইকবালসহ রাজনৈতিক নেতারা।।

রামগড় সার্কেল এ.এস.পি মোহাম্মদ শাহাজাহান হোসেন বলেন, মৃতুটি নিঃসন্দেহে রহস্যজনক! ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ