• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বেশি দুধ পান করলে নারীদের হাড় দুর্বল হয়

Milkস্বাস্থ্য ডেস্ক : দিনে তিন বা তার বেশি গ্লাস দুধ নারীদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সম্প্রতি সুইডেনের গবেষকদের গবেষণায় প্রমাণিত হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত সুইডেনের বিজ্ঞানীদের এক প্রবন্ধ অনুযায়ী, বেশি দুধ পান করলে নারীদের হাড় দুর্বল হয়ে পড়ে। যে নারীরা দিনে তিন বা তার বেশি গ্লাস দুধ পান করেন পরবর্তী ২০ বছরে তাদের মৃত্যুর সম্ভাবনা যারা এক বা তার কম গ্লাস দুধ খান তাদের থেকে প্রায় দ্বিগুণ বেশি।

 সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষক কার্ল মিচেলসন জানিয়েছেন, দুধের মধ্যে উপস্থিত শর্করা গ্যালাকটোজ নারীদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি করে, যার ফলে শরীরে প্রদাহ সৃষ্টি হয়। এই প্রদাহের ফলে অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, বাড়ে মৃত্যুর সম্ভাবনা।

 বেশি দুধ খেলে হাড় শক্ত হয়, কমে হৃদরোগের সম্ভাবনা। এই ধারণা বহুদিন ধরেই প্রচলিত। কিন্তু গবেষকরা দাবি করেছেন, এই ধারণার পিছনে এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

এই গবেষণা চলাকালীন বিজ্ঞানীরা ৩৯ থেকে ৭৪ বছর বয়সী ৬১,৪৩৩ জন নারীর উপর পরীক্ষা চালিয়েছেন। অন্যদিকে ৪৫ থেকে ৭৯ জন পুরুষের উপরও একইভাবে পরীক্ষা চালানো হয়েছে।

২০ বছরের টানা পর্যবেক্ষণে দেখা গেছে, ১৫,৫৪১ জন নারী মারা গেছেন। ১৭,২৫২ জনের হাড় ভেঙেছে, যাদের মধ্যে ৪,২৫৯ জনের কোমর ভেঙে গেছে।

 বয়স, বডি মাস ইন্ডেক্স, অ্যালকোহল গ্রহণকে মাথায় রেখেই গবেষকরা দেখেছেন যে, নারীদের ক্ষেত্রে যারা দিনে তিনের বেশি গ্লাস দুধ পান করছেন তাদের ক্ষেত্রে যারা দিনে এক বা তার কম গ্লাস দুধ পান করেছেন তাদের থেকে মৃত্যুর হার ১.৯৩% বেশি। যদিও পুরুষদের ক্ষেত্রে মৃত্যুর হারের সঙ্গে দুধ পানের কোনো সম্পর্ক পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ