• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পদ্মা সেতুর তদারকির দায়িত্ব নিল কোরিয়া

padma-bridgeসিসি নিউজ : পদ্মা বহুমুখি সেতু প্রকল্পের নির্মাণ তত্ত্বাবধানের জন্য দক্ষিণ কোরিয়ার ‘কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনকে’ পরামর্শক করে চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশ সরকার। এর মধ্য দিয়ে পদ্মাসেতু তদারকির দায়িত্ব বুঝে নিল প্রতিষ্ঠানটি।

এর জন্য পরামর্শক এ প্রতিষ্ঠানটিকে দিতে হবে ৩৮৩ কোটি ১৫ লাখ টাকা। সোমবার বনানীর সেতু ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পদ্মাসেতু প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম এবং কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের ওভারসিজ প্রজেক্ট ডিভিশনের টিম লিডার চো নাম-মিন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৩ অক্টোবর ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পদ্মাসেতু প্রকল্পের মূল সেতু ও নদীশাসন কাজ তদারকির দায়িত্ব দেয় দক্ষিণ কোরিয়ার কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনকে। সে সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্পটি ক্রয় প্রস্তাব সংক্রান্ত কমিটিতে উত্থাপন করেন। প্রকল্পের নাম হলো- পদ্মা বহুমুখি সেতু প্রকল্পের মূল সেতু ও নদীশাসন কাজ তদারকির জন্য কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি) নিয়োগ। এর ব্যয় ধরা হয়েছে ৩৮৩ কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৭৯১ টাকা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি উন ইয়ং, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহমেদ, স্থানীয় কারিগরী মূল্যায়ন কমিটির প্রধান ড. জামিলুর রেজা চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ