• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লক্ষ্য থাকবে সাড়ে চার’শ থেকে পাঁচ’শ করা

mahmudullahখেলাধুলা ডেস্ক : প্রথম ইনিংসে আরও অনেক দূর এগুতে চায় স্বাগতিকরা। জিম্বাবুয়ে দল ব্যাটিংয়ে নামার আগে দলীয় স্কোর যাতে সাড়ে চার’শ থেকে পাঁচ’শ হয়, সে লক্ষ্যেই এগুবে টাইগাররা। এমনটিই জানিয়েছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।

খুলনা টেস্টের প্রথম দিনে দারুণ ব্যাটিং করেছে স্বাগতিক বাংলাদেশ। দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে মুশফিক বাহিনী।

সোমবার খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখমুখি হলে এসব কথা বলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেন, ‘আমাদের টার্গেট থাকবে সাড়ে ৪’শ থেকে ৫’শ রান করা। আর এটা নির্ভর করছে কালকের প্রথম সেশনের ব্যাটিংয়ের ওপর।’

খুলনার উইকেট সম্পর্কে মাহমুদুল্লাহ বলেছেন, ‘খুলনার উইকেট ভালো। কিন্তু কষ্ট করে রান করতে হচ্ছে। উইকেটে সে রকম বাউন্স হচ্ছে না। বরং বল একটু নিচু হচ্ছে। বেশ কিছু স্পিনারের বল নিচুই ছিল। শেষ বিকেলে মাঝে মধ্যে দু-একটা বল হয়তো একটু এদিক-সেদিক হয়েছে। কিন্তু আমার মনে হয়, যত সময় গড়াবে আমাদের স্পিনাররা হয়তো আরো বেশি সহায়তা পাবে।’

দিনের শেষ মুহূর্তে নিজে আউট হয়ে গেছেন। তবে প্রথম দিনে দলগত ব্যাটিংয়ে সন্তোষ প্রকাশ করেছেন মাহমুদুল্লাহ, ‘জিম্বাবুয়ের বোলাররা আসলে খুব ভালো জায়গায় বল করেছে। উইকেট কম পড়েছে, এই দিক থেকে আমরা খুশি। এমন উইকেটে সহজে রান করা যায় না। ধৈর্য্য ধরে বাজে বলের জন্য অপেক্ষা করতে হবে। যদি তাড়াহুড়া করেন তাহলে উইকেট পড়ে যেতে পারে। এই ক্ষেত্রে মনে হয়, আশাকরি কালও আমরা একইভাবে ভালো করবো।’

প্রথম দিনে নিজের মারমুখি স্বভাবের বিরুদ্ধে ব্যাটিং করেছেন ওপেনার তামিম ইকবাল। সারা দিন ব্যাটিং করে ২৫০ বল খেলে ৭৪ রান করে অপরাজিত আছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ