• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফাঁস হল ময়ূরীর গোপন সম্পর্ক !

moyoriবিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আবেদনময়ী ও সমালোচিত অভিনেত্রী ময়ূরীর গোপন সম্পর্কের পর্দা ফাঁস হলো। হালের জনপ্রিয় তারকা শ্রাবণ শাহ নিজেই তাদের সম্পর্কের কথা জানালেন।

শ্রাবণের কথায়, “তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এরপরই আমি তাকে এড়িয়ে চলতে শুরু করলাম। কারণ তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়।”

শ্রাবণ এরই মধ্যে “ইঞ্চি ইঞ্চি প্রেম” ও “তোকে ভালোবাসতেই হবে” দুটি সিনেমায় অভিনয় করেছেন। মুক্তির পর সেগুলো দর্শক সফলও হয়েছে।

শ্রাবণ সোজাসাপ্টা ভাষায় বলতে থাকেন, সত্যি আমি ময়ূরীর হাত ধরেই এতদূর এসেছি। আমার নায়ক হবার পেছনে তার অনেক অবদান আছে। তার মানে তো এই নয় যে তাকে আমার বিয়ে করতে হবে। তাছাড়া তিনি বিবাহিত। তার স্বামী টাঙ্গাইলের একটি উপজেলার ভাইস চেয়ারম্যান। তাদের একটি সন্তানও আছে। তাই তাকে বিয়ের প্রশ্নই আসে না।

তিনি বলেন, আমি এখন আমার ক্যারিয়ার নিয়ে ভাবছি। অন্য কিছু নিয়ে ভাবার মতো কোন সময় আমার নেই। বর্তমানে বেশ কিছু সিনেমার শ্যুটিং করছি। প্রায় ১৫টির মতো সিনেমার শ্যুটিং শেষ করেছি। খুব শীঘ্রই এসব ছবি মুক্তি পেতে শুরু করবে। সবাই আমার জন্য দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ