• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দাউদকান্দি শ্রমিক দলের সভাপতিকে খুন

Maderসিসি নিউজ: কুমিল্লার দাউদকান্দিতে শ্রমিক দলের সভাপতিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার গোয়ালমারী গ্রামের একটি ফসলি জমি থেকে তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মোখলেছুর রহমান (৪৫) উপজেলার গোয়ালমারী ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এবং গোয়ালমারী পূর্বপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

নিহত মোখলেছুর রহমানের স্ত্রী আমিরুন বেগম জানান, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে কয়েকজন লোক বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়। দীর্ঘ সময়ের পর ঘরে না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি।

সকালে স্থানীয়রা গ্রামের একটি ধানক্ষেতে তার রক্তমাখা মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ