• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে জুয়ার আসরে পুলিশের অভিযানে আটক ২০

Adalotলালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীর চরে অশ্নীল নৃত্য ও জমজমাট জুয়ার আসর থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে ওই উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি চর থেকে এসব জুয়াড়িদের আটক করা হয়। এ সময় জুয়ারুদের হামলায় ৩ পুলিশ আহত হয়।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কল) আদিবুল ইসলাম জানান,‘‘ দীর্ঘ দিন ধরে দূর্গম তিস্তার ওই চরে যাত্রা গানের নামে রাতভর অশ্নীল নৃত্য ও জুয়ার আসর বসত। স্থানীয়দের ম্যানেজ করে জুয়াড়িরা এসব আয়োজন করত। এমন একটি গোপন সংবাদে কালীগঞ্জ ও সীমান্তবর্তি রংপুর জেলার গংগাচওড়া থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালানো হয়।’’

জুয়ারিদের হামলায় কালীগঞ্জ থানা পুলিশের উপ-সহকারী পরিদশর্ক (এএসআই) আনিছুর জ্জামান, পুলিশ সদস্য একারামুল হক ও সাইদুল রহমান  আহত হয়েছেন।

কালীগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) আনিছুর রহমান জানান, আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ