• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মাহমুদুল্লাহর ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ, ২৬৬ রানে এগিয়ে

image_105270_0খেলাধুলা ডেস্ক: মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত হাফ সেঞ্চুরির সুবাদে খূলনা টেস্টের চতুর্থ দিনশেষে স্বস্তিজনক অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট ২০১ রান। টাইগারদের লিড এখন ২৬৬ রান।

মাহমুদুল্লাহ রিয়াদ ৬৩ ও শুভাগত হোম ১৯ রানে অপরাজিত রয়েছেন। চলতি সিরিজে এটি মাহমুদুল্লাহ তৃতীয় হাফ সেঞ্চুরি। চলতি টেস্টের প্রথম ইনিংসে তিনি ৫৬ রান করেছিলেন।

এর আগে দলীয় ১৪৫ রানে পঞ্চম উইকেটের পতন ঘটলে বেশ বিপদে পড়ে যায় টাইগাররা। ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিকের দলকে সেই বিপদ থেকে রক্ষা মাহমুদুল্লাহ-শুভাগত জুটি। এই দু’জন গড়েন অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩৩ রানের জবাবে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ৩৬৮ রানে।

৬৫ রানের লিড নিয়ে খেলতে নেমে তামিম-শামসুর ও মমিনুলের কল্যাণে দারুণ সূচণা করে বাংলাদেশ। তামিম (২০) ও শামসুর রহমান (২৩) মাঝারি মানের স্কোর গড়ে ফিরে গেলেও হাফ সেঞ্চুরি তুলে নেন মমিনুল (৫৩)।

তবে দলীয় ১৩১ থেকে এই ১৪ রানের মধ্যে শীর্ষ তিন ব্যাটসম্যান আউট হয়ে গেলে বেশ বিপদে পড়ে লাল-সবুজের জার্সিধারীরা। একে একে ফিরে যান মমিনুল (৫৪), সাকিব (৬) ও মুশফিক (০)।

তবে আসন্ন সেই বিপদ থেকে বাংলাদেশকে উদ্ধার করেন মাহমুদুল্লাহ-শুভাগত হোম। প্রসঙ্গত, প্রথম টেস্টে ৩ উইকেটে জিতে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ