বিরামপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় বিরামপুর কলেজের সামনে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন-উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক ও বিরামপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক মোঃ হাফিজুর রহমান (৪৩), মকুন্দপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আবুল বাসার (৫০), জামায়াতকর্মী মোঃ মোস্তাফিজুর রহমান (৩৮), মোঃ জাবের হোসেন (২১), জুবায়ের আহম্মেদ (২০) ও মো. মইলুন ইসলাম (২৮)।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতদের নাম-ঠিকানা যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে।