• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নিজের সঙ্গে বিয়ে!

73ofd2liসিসি ডেস্ক: একজন পুরুষ তার পছন্দের পাত্রীকে জীবনসঙ্গী করে নেবেন দীর্ঘদিন ধরে এটাই তো চলছিল। পশ্চিমা জগতে এখন  সমকামী বিয়ের চলও শুরু হয়েছে। সেসব দেশে পুরুষ তার পুরুষ সঙ্গীকে এবং একজন নারী তার নারী সঙ্গীকে হরহামেশাই বিয়ে করছেন। এখন আর এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। তাই বলে নিজেকে নিজে বিয়ে!

হ্যা, পশ্চিমা দুনিয়ায় এখন এই অদ্ভুত আর অস্বাভাবিক বিয়ের ঘটনাও নাকি শুরু হয়েছে। বুধবার দা গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, সম্প্রতি গ্রেস গেলডার নামের এক মার্কিন নারী নাকি নিজের সঙ্গেই গাটছড়া বেধেছেন। বিয়ের কোনো আনুষ্ঠানিকতাই নাকি বাদ দেননি গেলডার । দা গার্ডিয়ান পত্রিকা জানায়, গেলডার যখন তার এই পরিকল্পনাটি তার পারিবার ও বন্ধুদের জানান তখন তারা তাকে বেশ উৎসাহ দেন। তারা বলেছিল,‘ওহ, তুমি তো সবসময় নতুন কিছু কর।’ এভাবে উৎসাহ পাওয়ার পর আর কি বসে থাকা যায়!

শুরু হল বিয়ের আনুষ্ঠানিকতা। পার্কের বেঞ্চে বসে নিজেই নিজেকে প্রপোজ করেন গেলডার। এরপর নিজের অনামিকায় নিজেই পড়ে নিলেন বাগদানের আঙ্গুরীয়। এ সময় তাকে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছিলেন তার বন্ধুরা। সবশেষে নিজের সঙ্গে নিজের বিয়েটাও সেরে ফেলেছেন ওই মার্কিন এক তরুণী।

গ্রেস গেলডার সংবাদমাধ্যমকে বলেন ‘আয়নায় নিজেকে চুমু খেয়ে বিয়েটা সেরে ফেললাম। অবশ্যই এই দিনটাতে আমি সবকিছুর কেন্দ্রে ছিলাম। কিন্তু এই বিশেষ দিনটাকে আমি বন্ধুদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। সবাইকে নিজেদের ভালবাসা আর প্রতিশ্রুতি প্রকাশের সুযোগ করে দিতে চাইছিলাম।’ গ্রেস ভেবেছিলেন বড়জোর ১০-১২ জন এ বিয়েতে শরীক হবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে অতিথি সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫০য়ে।

তার এই অদ্ভুত বিয়ে বাকিদেরকেও যে উৎসাহিত করবে তা বলাই বাহুল্য। তার এক বন্ধু নাকি এটাকে তার জীবনের সেরা বিয়ে বলে উল্লেখ করেছেন।আবেগে আপ্লুত গ্রেস গেলডার আরো বলেন, অন্য কারো সঙ্গে সম্পর্কে যাওয়া তাঁর কাছে সব সময়ই ভীষণ কঠিন ছিল। এ কারণে জীবনসঙ্গী হিসেবে নিজেকেই বেঁছে নিলেন তিনি। অবশ্য তার এই বিয়ের সমালোচনাও করেছেন অনেকে। বলেছেন নিজেকে নিজে বিয়ে করা ভীষণই আত্মরতিমূলক একটা ঘটনা।

তবে কোনো সমালোচনাই দমাতে পারেনি গেলডারকে।সমস্ত রীতি নীতি মেনেই নিজেকে বিয়ে করছেন তিনি। নিজেকে পা মুড়ে অভিবাদন জানিয়েছেন। ফুল ছুঁড়েছেন মাথার উপর দিয়ে। নিজেকেই পড়িয়েছেন বিয়ের আংটি। গেলডারেররের বিয়েতে বন্ধুদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন তাঁর বোন।

আইনের চোখে এই বিয়ে স্বীকৃতি না পেলেও গেলডার আশা করছেন, যেসব নারী পুরুষ সারা জীবন নি:সঙ্গ থাকতে চান তারা এ বিয়ে থেকে অনুপ্রেরনা খুঁজে পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ